
মো: ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর || এসকেনিউজ২৪
” লেখা-পড়ার পাশাপাশি সামাজিক কার্যক্রম ও দেশ গঠনেও দায়িত্ব নিতে হবে শিক্ষার্থীদের ” বললেন সাবেক ছাএদল নেতা ও বেলজিয়াম শাখা যুবদলের যুগ্ম আহবায়ক মো: সাখাওয়াত হোসেন রাফি। সংসদ সদস্য ও পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি ‘র নির্দেশক্রমে লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজেলা ছাএদলের আয়োজনে ও মো: সাখাওয়াত হোসেন রাফি ‘র সার্বিক সহযোগিতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও বৃক্ষরোপন কর্মসূচীর আয়োজন করা হয়।
এসময় মো: সাখাওয়াত হোসেন রাফি আরও বলেন, ভালো ফলাফল করার পাশাপাশি সবাইকে ভালো মানুষ হতে হবে। উপহার পাওয়া গাছ গুলোর যত্ন নিতে হবে, সামাজিক যে কোন প্রয়োজনে এগিয়ে যেতে হবে। ছাএদের হাত ধরেই গঠিত হবে নতুন বাংলাদেশ।
বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার হাজিরপাড়া হামিদিয়া দাখিল মাদরাসা, হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়, চরচামিতা বেগম অজিফা উচ্চ বিদ্যালয়, মুসলিমাবাদ উচ্চ বিদ্যালয়সহ স্হানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ক্রীড়া সামগ্রী ও গাছের ছারা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে উঠেছে।
এমসয় চন্দ্রগঞ্জ উপজেলা ছাএদলের সদস্য সচিব মো: জাহের ইসলাম জাহাঙ্গীর বলেন, ছাএদের পাশাপাশি ছাএীদের জন্যও তাদের চাহিদা মতো ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা ছাএদলের যুগ্ম আহবায়ক ও চন্দ্রগঞ্জ উপজেলা ছাএদলের আহবায়ক ইসমাইল হোসেন, লক্ষ্মীপুর জেলা ছাএদলের যুগ্ম আহবায়ক নাছিরুজ্জামান রাহাত, চন্দ্রগঞ্জ উপজেলা ছাএদলের যুগ্ম আহবায়ক সাইফ হোসেন জাবেদ, উপজেলা ছাএদলের যুগ্ম আহবায়ক রিয়াজ হোসেন, জেলা ছাএদলের সাবেক সদস্য ও হাজিরপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী সাহাদাত হোসেন মিঝি, ৫ নং হাজিরপাড়া ইউনিয়ন ছাএদলের আহবায়ক মো: আবুল কালাম, সদস্য সচিব সম্রাট সাওদাগরসহ স্হানীয় ছাএদলের নেতাকর্মীরা।
এসকে/এলআই
আরো পড়ুন : কেন্দুয়ায় সাংবাদিকদের সঙ্গে ইউএনও সানজিদা চৌধুরী’র মতবিনিময়
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 
















One thought on “চন্দ্রগঞ্জে ছাত্রদলের ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি”