
ময়মনসিংহ প্রতিনিধি :
ঘাগড়া ইউনিয়নকে একটি নিরাপদ, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও উন্নয়নমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে স্থানীয় জনগণের আন্তরিক সহযোগিতা ও সমর্থন চেয়েছেন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল্লাহ আল মামুন মন্ডল।
সোমবার (১৯ অক্টোবর) রাতে সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও অপপ্রচার প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ার লক্ষ্যে ময়মনসিংহ সদর উপজেলার ১১ নং ঘাগড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ স্লুইস গেট প্রাঙ্গণে আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী যুবনেতা আবদুল্লাহ আল মামুন মন্ডল। সভায় মাদক, সন্ত্রাস ও গুজববাজের বিরুদ্ধে” একাত্মতা পোষণ করে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত কোতোয়ালি থানা বিএনপির দপ্তর সম্পাদক আতিকুর রহমান প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির সদস্য অহিদুল ইসলাম সোহাগ, কোতোয়ালি মৎস্যজীবী দলের আহ্বায়ক আশিকুল ইসলাম আইয়ুব আলী, ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মালেক, ২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন এবং গ্রামীণ উন্নয়ন সংস্থার (গ্রাউস) পরিচালক দেলোয়ার হোসেন।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী আবদুল্লাহ আল মামুন মন্ডল বলেন, একটি আদর্শ ও সমৃদ্ধ ইউনিয়ন গঠনের প্রধান শর্তই হলো সমাজকে মাদক, সন্ত্রাস ও অপপ্রচারের হাত থেকে মুক্ত রাখা। মাদক আমাদের তরুণ ও যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, যার ফলে বহু পরিবারে নেমে এসেছে অশান্তি ও বিপর্যয়। তাই মাদকের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করতে হবে। সমাজে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
এসব তিনি গুজব ছড়ানো ও অপপ্রচারের বিষয়ে সতর্ক করে আরও বলেন, “একটি চক্র সামাজিক বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে প্রতিনিয়ত বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যেকোনো তথ্যে বিশ্বাস করার আগে তার সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে আমাদের এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
শেষে তিনি ঘাগড়া ইউনিয়নকে একটি নিরাপদ, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও উন্নয়নমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে স্থানীয় জনগণের আন্তরিক সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন।
এসকে/এনআই
আরও পড়ুন : শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রে নতুন গাড়ি দিল অগ্রণী ডিস্ট্রিবিউশন
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে | নেত্রকোনার খবরসহ দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 


















