ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, ভূমি অফিসে অতিরিক্ত বিভাগীয় কমিশনার

মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের ভাঙ্গায় শারদীয় দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। অন্যদিকে, ভূমি প্রশাসনের কার্যক্রম তদারকিতে উপজেলা ভূমি অফিস ও পৌর ভূমি অফিস পরিদর্শন করেছেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন। পৃথক এসব পরিদর্শনে পূজামণ্ডপের পরিবেশ পর্যবেক্ষণের পাশাপাশি ভূমিসেবার মানোন্নয়ন ও দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসক মাজহারুল ইসলাম ভাঙ্গা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও পূজার আয়োজন পর্যবেক্ষণ করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি পূজার ব্যবস্থাপনা ও সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

এর আগে সোমবার (১৯ অক্টোবর) ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন ভাঙ্গা উপজেলা পরিষদ, উপজেলা ভূমি অফিস ও ভাঙ্গা পৌর ভূমি অফিস পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি ভূমি উন্নয়ন কর আদায়, সরকারি খাসজমি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ, ভূমিসেবা সহজীকরণ এবং ভূমি ব্যবস্থাপনার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন। এ সময় ভূমিসংক্রান্ত নথিপত্র ও রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণ, নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল এবং সরকারি নির্দেশনা অনুসরণ করে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল্লাহসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা সহ এসময় উপস্থিত ছিলেন।

এসকে/এনএম

আরও পড়ুন : সবাইকে নিয়ে ভাবখালীকে আধুনিক, সম্প্রীতিপূর্ণ ইউনিয়ন গড়তে চাই- রফিকুল আলম শামীম

এসকেনিউজ২৪ |সত্যের পথে কলমের সাথে | দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন 

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

ভাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, ভূমি অফিসে অতিরিক্ত বিভাগীয় কমিশনার

ভাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, ভূমি অফিসে অতিরিক্ত বিভাগীয় কমিশনার

প্রকাশের সময় : ০৫:৩৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬