
পূর্বধলা প্রতিনিধি :
পূর্বধলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উদযাপিত ”ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” — এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নেত্রকোণার পূর্বধলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, পূর্বধলা, নেত্রকোণার আয়োজনে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬১ নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, উক্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিসের দল দুর্যোগকালীন সময়ে সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কসরত ও মহড়া প্রদর্শন করেন।
এসকে/এনএন
আরও পড়ুনঃ ময়মনসিংহ সদরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা
এস কে নিউজ ২৪ । সত্যের পথে কলমের সাথে
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 


















