ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

নেত্রকোনায় চোরাচালানবিরোধী অভিযানে ৫ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৫২৫ কেজি ভারতীয় তৈরি ফুচকা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত প্রায় ১২ লাখ টাকা মূল্যের একটি নীল রঙের টাটা এস পিকআপ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর ৪টা ৫০ মিনিটে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন বাহিরচাপড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে পিকআপটিতে তল্লাশি চালিয়ে এসব ফুচকা জব্দ করা হয়।

পুলিশ জানায়, পিকআপে থাকা ৪২টি প্লাস্টিকের বস্তায় মোট ২ হাজার ১০০ প্যাকেট ভারতীয় ফুচকা পাওয়া যায়। প্রতিটি প্যাকেটের ওজন ২৫০ গ্রাম হিসেবে মোট ওজন দাঁড়ায় ৫২৫ কেজি। পণ্য পরিবহনের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—সুমন মিয়া (২৬), সামাদ আহম্মেদ তপু (২৯), ইয়াসিন (২৩) ও আলম মিয়া (২৪)।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(১)(বি) ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। চালানটি কোথা থেকে এসেছে, এর গন্তব্য কোথায় ছিল এবং চোরাচালান চক্রের অন্য কেউ জড়িত কি না—তা তদন্ত করা হচ্ছে।
জব্দ ফুচকা ও পিকআপের মোট আনুমানিক মূল্য ১৭ লাখ ২৫ হাজার টাকা।

এসকে/এনএম

আরো পড়ুন : চন্দ্রগঞ্জে ছাত্রদলের ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

প্রকাশের সময় : ০৬:৫৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬