ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় এস.কে. স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগ, আবেদনের ডেডলাইন  ১০ নভেম্বর

এসকেনিউজ ডেস্ক :

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার টেংঙ্গুরী এলাকায় অবস্থিত সাফিয়া খোরশেদ (এস.কে.) স্কুল অ্যান্ড কলেজে পাঁচজন শিক্ষক ও একজন চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

বুধবার (২১ অক্টোবর) সকালে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০২৫ সালে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানটিতে বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে সহকারী শিক্ষক পদে এবং শরীরচর্চা বিষয়ে একজন করে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি একজন চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলা, ইংরেজি এবং গণিত ও বিজ্ঞান বিষয়ে আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আইসিটি পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা ডিপ্লোমা ডিগ্রি এবং শরীরচর্চা শিক্ষক পদের জন্য বিপিএড ডিগ্রি প্রয়োজন। চতুর্থ শ্রেণির কর্মচারী পদের প্রার্থীদের ন্যূনতম অষ্টম শ্রেণি পাস হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সব পদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আলোচনা করে সন্তোষজনক বেতন প্রদানের ব্যবস্থা থাকবে।

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ১০ নভেম্বর ২০২৬ ‘র মধ্যে আবেদন করতে হবে। আবেদনপত্র সরাসরি প্রতিষ্ঠানে জমা দেওয়ার পাশাপাশি ই-মেইল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও পাঠানো যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

অধ্যক্ষ, এস.কে. স্কুল অ্যান্ড কলেজ,

টেংঙ্গুরী, কেন্দুয়া পৌরসভা,

কেন্দুয়া, নেত্রকোণা।

যোগাযোগ: ০১৭১১২০৬৭৩৪, ০১৭৪৯৮৮১২১৪।
ই-মেইল : skschoolandcollege@gmail.com

এসকে/এনকে

আরও পড়ুন : ইতিহাসের সাক্ষী ‘খোঁজার দীঘি’ আজ বিলুপ্তির পথে, নেই সংরক্ষণের উদ্যোগ

এসকেনিউজ২৪  | সত্যের পথে কলমের সাথে  | দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন 

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

সাংবাদিক আলিফ হত্যা : দুর্গাপুরে এসআরবি’র অভিযানে গ্রেফতার প্রাঙ্গন

কেন্দুয়ায় এস.কে. স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগ, আবেদনের ডেডলাইন  ১০ নভেম্বর

প্রকাশের সময় : ০২:২৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬