ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পূজা উপলক্ষে  দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ফেরি পারাপার ফ্রী করলেন ডেপুটি স্পিকার

মোঃ ইকবাল কবির, নেত্রকোনা :

নেত্রকোণার দুর্গাপুরে শারদীয় দুর্গোৎসবের অন্যতম আকর্ষণ কুমারী পূজা উপলক্ষে সোমেশ্বরী নদী পারাপার বিনামূল্যে করে দিয়ে ধর্মীয় সম্প্রীতি ও জনসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) কুমারী পূজাকে কেন্দ্র করে দুর্গাপুর-শিবগঞ্জ রুটে সোমেশ্বরী নদীর ফেরি পারাপারে কোনো টোল বা ফি নেওয়া হচ্ছে না। তাঁর উদ্যোগে এ ব্যবস্থা চালু হওয়ায় সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থী, দর্শনার্থীসহ সাধারণ যাত্রীরা বিনা খরচে নদী পারাপারের সুযোগ পাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমারী পূজা উপলক্ষে সকাল থেকেই সোমেশ্বরী নদীর দুই পাড়ে মানুষের চলাচল বেড়েছে। বিনামূল্যে ফেরি পারাপারের সুবিধা পাওয়ায় দূর-দূরান্ত থেকে আসা ভক্ত ও দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে পূজামণ্ডপে যাতায়াত করতে পারছেন। এতে তাঁদের যাতায়াত ব্যয় কমার পাশাপাশি নদী পারাপারের ভোগান্তিও অনেকটা লাঘব হচ্ছে।

দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার স্থানীয় বাসিন্দারা জানান, ধর্মীয় উৎসবের দিনে ফেরি পারাপার বিনামূল্যে রাখার উদ্যোগটি সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক। বিশেষ করে পূজা দেখতে আসা পরিবার, নারী, শিশু ও বয়স্ক দর্শনার্থীদের জন্য এ সুবিধা ইতিবাচক ভূমিকা রাখছে।

স্থানীয়দের মতে, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এমন জনকল্যাণমূলক উদ্যোগ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করতে সহায়তা করে।

কুমারী পূজার দিনে সোমেশ্বরী নদীর ফেরি পারাপার বিনামূল্যে করার এ উদ্যোগকে স্থানীয়দের অনেকেই সাধুবাদ জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, উৎসবের আনন্দ নির্বিঘ্ন করতে এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসকে/এনআই

আরও পড়ুন : গোপালগঞ্জে গ্রাম পুলিশকে চড় মারার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে।

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে | দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন 

One thought on “পূজা উপলক্ষে  দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ফেরি পারাপার ফ্রী করলেন ডেপুটি স্পিকার”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

দুর্গাপুরের সাদামাটি ও চীনা মাটির পাহাড় ঘিরে পর্যটন নগরী গড়ার স্বপ্ন, আশাবাদ ডেপুটি স্পিকারের

পূজা উপলক্ষে  দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ফেরি পারাপার ফ্রী করলেন ডেপুটি স্পিকার

প্রকাশের সময় : ০১:৩৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬