ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে নতুন চিঠি, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে সম্প্রতি ভারতের কাছে পৃথকভাবে একটি চিঠি পাঠানো হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর রমনায় বিস মিলনায়তনে অনুষ্ঠিত একটি সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, আসাদুজ্জামান খান বর্তমানে পলাতক আসামি। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার কার্যক্রম চলমান রয়েছে। তাকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ হিসেবে ভারত সরকারকে চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে ভারতে অবস্থানরত অন্যান্য পলাতক আসামিদের ক্ষেত্রেও প্রয়োজন অনুযায়ী পৃথক চিঠি দেওয়া হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ২০২৫ সালের ২৬ নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে প্রত্যর্পণের আওতায় আনতে বাংলাদেশ সরকার ভারতের কাছে আবেদন করেছিল। সম্প্রতি আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে নতুন করে চিঠি পাঠানো হয়েছে। তবে এটি দ্বিতীয় দফার চিঠি কি না—এ বিষয়ে নির্দিষ্ট মন্তব্য না করে তিনি বলেন, “যে চিঠি প্রয়োজন, সেটিই আমরা দিয়েছি।”

তিনি আরও বলেন, প্রত্যর্পণ চুক্তি (এক্সট্রাডিশন ট্রিটি), কূটনৈতিক নীতিমালা এবং আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করেই সরকার প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে। শেখ হাসিনাসহ যেসব আসামি দেশের বাইরে অবস্থান করছেন, তাদেরও আইনের আওতায় এনে বিচার সম্পন্ন করার উদ্যোগ অব্যাহত রয়েছে।

চিঠিটি কবে পাঠানো হয়েছে—এমন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী জানান, এটি সম্প্রতি পাঠানো হয়েছে এবং শুধুমাত্র সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে উদ্দেশ্য করেই পাঠানো হয়েছে।

তিনি বলেন, আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বিতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে এবং যেসব পলাতক আসামির বিচার ও সাজা হয়েছে, তাদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতেই বিচার কার্যকর করা হবে। জনগণেরও এটাই প্রত্যাশা।

এসকে/এনএম

আরো পড়ুন : পাহাড়ি ঢলে কলমাকান্দায় নতুন করে প্লাবন, বিপদসীমার ওপরে উব্দাখালীর পানি

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে নতুন চিঠি, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৩:৫৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬