ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রাস্তাঘাট তলিয়ে যোগাযোগে দুর্ভোগ, নদীভাঙনে ক্ষয়ক্ষতি; বিদ্যালয়ের সীমানা দেয়াল ভেঙে ভবনও ক্ষতিগ্রস্ত

পাহাড়ি ঢলে কলমাকান্দায় নতুন করে প্লাবন, বিপদসীমার ওপরে উব্দাখালীর পানি

নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উপজেলার রংছাতি, খারনৈ ও নাজিরপুর ইউনিয়নের একাধিক গ্রাম প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি নদীর তীব্র স্রোতে বিভিন্ন স্থানে পাড় ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২১ জুলাই) সরেজমিনে দেখা যায়, খারনৈ ইউনিয়নের উত্তর রালীগাঁও, নয়াপাড়া ও শ্রীপুর এবং নাজিরপুর ইউনিয়নের পূর্ব নলছাপ্রা ও পূর্ব ভেলুয়াতলী গ্রামের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে রয়েছে। অনেক সড়ক পানির নিচে চলে যাওয়ায় স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে।

পাহাড়ি ঢলের তীব্র স্রোতে খারনৈ ইউনিয়নের গজারমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ও ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার গভীর রাতে বিদ্যালয়ের সীমানা দেয়ালের একটি অংশ ভেঙে পড়ে। এছাড়া বিদ্যালয়ের অফিস কক্ষসহ ভবনের বিভিন্ন অংশেও ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার সকাল পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পানিতে ডুবে থাকতে দেখা যায়।

স্থানীয়দের ভাষ্য, সোমবার নতুন করে ভারী বৃষ্টিপাত না হলে জমে থাকা পানি নামতে আরও ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগতে পারে। তবে উজানে আবার বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টার হিসাবে কলমাকান্দা পয়েন্টে উব্দাখালী নদীর পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

এসকে/এনএম

আরো পড়ুন : কেন্দুয়ায় সরকারি হালট উদ্ধার, গ্রামবাসীর সন্তোষ প্রকাশ

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

হাওরাঞ্চলে বন্যা মোকাবিলায় মোহনগঞ্জে পূর্ব প্রস্তুতি ও সাড়াদান মহড়া 

রাস্তাঘাট তলিয়ে যোগাযোগে দুর্ভোগ, নদীভাঙনে ক্ষয়ক্ষতি; বিদ্যালয়ের সীমানা দেয়াল ভেঙে ভবনও ক্ষতিগ্রস্ত

পাহাড়ি ঢলে কলমাকান্দায় নতুন করে প্লাবন, বিপদসীমার ওপরে উব্দাখালীর পানি

প্রকাশের সময় : ০২:২১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬