ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংবিধান সংশোধনে বিরোধীদের অসহযোগিতার অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি : 

সংবিধান সংশোধনের উদ্যোগে বিরোধী দল সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সরকারের গঠনমূলক সমালোচনা এবং সাংবিধানিক সংস্কারে বিরোধী দলের ভূমিকার মধ্যে সামঞ্জস্য রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার এমন একটি সাংবিধানিক সংশোধনী আনতে চায়, যেটিকে কেউ সংস্কার হিসেবেও অভিহিত করতে পারেন। তবে বিরোধী দল এখন পর্যন্ত এ উদ্যোগে সহযোগিতা করছে না বলে তিনি অভিযোগ করেন।

বিরোধীদলীয় নেতার সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিরোধী দল সরকারকে সহযোগিতা না করলেও ১৮ কোটি জনগণের পাশে থাকার কথা বলেছে। সরকারও জনগণের স্বার্থে তাদের সহযোগিতা চায়। বিরোধী দল গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের ভুল-ত্রুটি তুলে ধরবে—এটাই প্রত্যাশা বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন বাংলাদেশ গড়তে চায় সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিকল্পনা ঘোষণা করেছেন এবং তা বাস্তবায়নে কাজ করছেন। শহীদদের আকাঙ্ক্ষাও সেই পরিকল্পনার অংশ।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের পর দেশে বারবার স্বৈরাচারের উত্থান-পতন ঘটেছে এবং গণতান্ত্রিক আন্দোলন হয়েছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এসব আন্দোলনে সফলতা এসেছে বলে মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদের ভাষ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে বেগম খালেদা জিয়ার নির্দেশনা ও অনুপ্রেরণা এবং তারেক রহমানের নির্দেশনা ও পরিচালনায় বিজয় অর্জিত হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, আদর্শ ও অনুপ্রেরণা আজীবন ধারণ করার প্রত্যয় ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পাশাপাশি জনগণের আকাঙ্ক্ষাকে সাংবিধানিক, আইনি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রতিফলিত করা হবে।

তিনি বলেন, ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী আরও একবার প্রমাণ করেছেন, জুলাইয়ের চেতনা জাতির অন্তরে প্রোথিত রয়েছে।

এসকে/এনএম 

আরও পড়ুন : ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা: ২ হাজার ৪০০ জন গ্রেপ্তার, কঠোর হুঁশিয়ারি ম্যাক্রোঁর

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে | নেত্রকোনার খবরসহ দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন 

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

সংবিধান সংশোধনে বিরোধীদের অসহযোগিতার অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশের সময় : ০১:১৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬