
উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি :
নড়াইল সদর থানা এলাকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এসপি আল মামুন শিকদার।
রবিবার (১৮ অক্টোবর) তারিখে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে নড়াইল সদর থানা এলাকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন নড়াইল জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার, মোহাম্মদ আল মামুন শিকদার।
পূজামণ্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি ও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বিষয়ে আশ্বস্ত করেন। তিনি বলেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ জনগণের পাশে রয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মোঃ রাসেল সরোয়ার, অফিসার ইনচার্জ, সদর থানা, মোঃ আলাউদ্দিন, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, নড়াইলসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।
এসকে/এনইউ
আরও পড়ুন : দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে মাঠে পুলিশ, ভাঙ্গা-নগরকান্দার পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে | নেত্রকোনার খবরসহ দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন
নড়াইলে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এসপি আল মামুন শিকদার 



















One thought on “নড়াইলে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এসপি আল মামুন শিকদার”