
পূর্বধলা প্রতিনিধি :
পূর্বধলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে প্রস্তুতিমূলক সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা হেলিপ্যাড মাঠসংলগ্ন বিএনপির কার্যালয়ে উপজেলা যুবদলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনসুর আজাদ খোকন আকন্দের সভাপতিত্বে ও সদস্যসচিব নাজমুল হুদা ফিরোজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক তিনবারের সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আবু তাহের তালুকদার।
সভায় উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম আনার, আবুল হাসনাত, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাকিল হায়াত খান বাদশা, মিজানুর রহমান তালুকদার, আবু বক্কর রান্না, শফিকুল ইসলাম, সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাজু আহমেদসহ দলীয় নেতাকর্মীরা।
সভায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করা, নতুন নেতৃত্ব তৈরি এবং তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এসকে/এনএন
আরও পড়ুন : সাংবাদিক আলিফ হত্যা : অপূর্বর ফের ৪ দিনের রিমান্ড
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে | নেত্রকোনার খবরসহ দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 


















