ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

ইকবাল কবির, নেত্রকোনা : 

নেত্রকোণার কেন্দুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন দলীয় নেতারা। একই সঙ্গে তাঁতী দলের কেন্দ্রীয় কমিটিতে আবুল কালাম আজাদকে সভাপতি ও হাজী মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করার দাবি জানিয়েছেন উপস্থিত নেতৃবৃন্দ।

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় কেন্দুয়া উপজেলা দলীয় কার্যালয়ে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা তাঁতী দলের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ লেলিন। প্রধান অতিথি ছিলেন কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঞা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক ফারুক মীর সোহেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান ভূঞা মজনু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, জেলা তাঁতী দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল হক শরীফ এবং শ্রমবিষয়ক সম্পাদক মো. ইকবাল কবির।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা তাঁতী দলের সহসভাপতি মো. আব্দুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সহসাধারণ সম্পাদক মো. আজহারুল ইসলাম।

সম্মেলনে বক্তারা বলেন, দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ হতে হবে। গণতান্ত্রিক আন্দোলনকে জোরদার করা এবং দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করার আহ্বান জানান বক্তারা। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হেলালীর নেতৃত্বে এলাকার উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটিতে আবুল কালাম আজাদকে সভাপতি এবং হাজী মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান বলে মত প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ। এ লক্ষ্যে দেশনায়ক তারেক রহমানের প্রতি জোরালো দাবি জানান তাঁরা।

কর্মী সম্মেলনে তাঁতী দলের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় করা এবং দলীয় ঐক্য সুদৃঢ় করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এসকে/এনআই

আরও পড়ুন : গফরগাঁও-পাগলা উপজেলায়  বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখলেন অতিরিক্ত পুলিশ সুপার মামুন

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে | নেত্রকোনার খবরসহ দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

প্রকাশের সময় : ০২:৫০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬