ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
৫০তম প্রয়াণ দিবসে জাতীয় কবির স্মরণ

নজরুলের দ্রোহ-সাম্যের চেতনায় মুখর নেত্রকোনার সাংস্কৃতিক সন্ধ্যা

নিজস্ব প্রতিনিধি ||এসকেনিউজ২৪ 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে ‘নজরুল বর্ষ’-এর বর্ণাঢ্য কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ ও ভাবগম্ভীর সাংস্কৃতিক সন্ধ্যা। বিদ্রোহী কবির সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও দ্রোহের চেতনায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে শহরের পাবলিক হল মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সন্ধ্যার শুরু থেকেই নজরুলপ্রেমীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পাবলিক হল মিলনায়তন। স্থানীয় শিল্পীদের কণ্ঠে নজরুলের কালজয়ী গান, কবিতা আবৃত্তি ও দলীয় পরিবেশনার মধ্য দিয়ে তুলে ধরা হয় সাম্যের কবির বহুমাত্রিক সৃষ্টিশীলতা। মননশীল এসব পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পুরো মিলনায়তনে সৃষ্টি হয় এক আবেগঘন ও নান্দনিক আবহ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. নুরুজ্জামান (অ্যাডভোকেট), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, কবি তানভীর জাহান চৌধুরী, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার সংস্কৃতিমনা মানুষ।

আলোচনা পর্বে বক্তারা বলেন, সময়ের পরিবর্তন হলেও নজরুলের সাহিত্য, সংগীত ও দর্শনের আবেদন কখনো ফুরিয়ে যাওয়ার নয়। তাঁর অসাম্প্রদায়িক চেতনা, মানবিক মূল্যবোধ ও দ্রোহের বাণী আজও অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে মানুষকে সাহস জোগায়।

বক্তারা বলেন, নজরুলের সাহিত্য, সংগীত ও দর্শনের চর্চার মধ্য দিয়ে নতুন প্রজন্মের মাঝে তাঁর অসাম্প্রদায়িক, মানবিক ও সাম্যের বার্তা ছড়িয়ে দেওয়াই হোক ‘নজরুল বর্ষ’-এর অন্যতম অঙ্গীকার।

তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নজরুলের আদর্শ ও চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন, মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গঠনের প্রত্যাশার মধ্য দিয়ে শেষ হয় নেত্রকোনার এই বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা।

এসকে/এনএম

আরো পড়ুন : ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে কেন্দুয়ায় ৫ জন আটক

One thought on “নজরুলের দ্রোহ-সাম্যের চেতনায় মুখর নেত্রকোনার সাংস্কৃতিক সন্ধ্যা

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

৫০তম প্রয়াণ দিবসে জাতীয় কবির স্মরণ

নজরুলের দ্রোহ-সাম্যের চেতনায় মুখর নেত্রকোনার সাংস্কৃতিক সন্ধ্যা

প্রকাশের সময় : ০৯:৪৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬