ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ৫০তম মৃত্যুবার্ষিকীতে ‘কবিতা, কথায় ও গানে’ স্মরণ-আমাদের নজরুল

কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

‘সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের সন্ধানে, আমরা মিশি প্রাণে প্রাণে’—এই প্রত্যয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়ায় ‘কবিতায়, কথায় ও গানে স্মরণ—আমাদের নজরুল’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার (২৮ আগস্ট) বিকাল ৩টায় কেন্দুয়া প্রেসক্লাব ভবনে কেন্দুয়া লোকজ সাহিত্য আসর-এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে নজরুলের সাহিত্য, সংগীত ও জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন, বেতার ও টিভি শিল্পী এবং কেন্দুয়া প্রেসক্লাবের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. দিলবাহার খান, বেতার ও টিভি শিল্পী, আব্দুল মজিদ তালুকদার শিল্পী গোষ্ঠী, রামপুরের সভাপতি মো. আবুল বাসার তালুকদার, কবি, শিল্পী ও গীতিকার মো. শাহাবুল কাদির ভূঞা এবং কবি ও লেখক মো. জহিরুল হক খান প্রমুখ৷ এছাড়াও কবিতা আবৃত্তি করেন, কবি ও গীতিকার এম এ আকবর, কবি মারুফ, রিটন, গান পরিবেশন করেন, শিল্পী অলি উল্লাহ, ফজলু ফকিরসহ আরো অনেকে ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কবি ও চারণ সাংবাদিক এবং কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কবি ও সাংবাদিক এবং কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের সম্মানিত সদস্য কোহিনূর আলম।

আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সাম্য, মানবতা, প্রেম ও বিদ্রোহের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

এসকে/এনকে

আরো পড়ুন : নজরুলের দ্রোহ-সাম্যের চেতনায় মুখর নেত্রকোনার সাংস্কৃতিক সন্ধ্যা

One thought on “কেন্দুয়ায় ৫০তম মৃত্যুবার্ষিকীতে ‘কবিতা, কথায় ও গানে’ স্মরণ-আমাদের নজরুল

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

কেন্দুয়ায় ৫০তম মৃত্যুবার্ষিকীতে ‘কবিতা, কথায় ও গানে’ স্মরণ-আমাদের নজরুল

প্রকাশের সময় : ০৯:৫৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬