ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে কেন্দুয়ায় ৫ জন আটক

কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি ||এসকেনিউজ২৪ 

নেত্রকোণার কেন্দুয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে সংগঠনটির পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৫টা ৫০ মিনিটের দিকে কেন্দুয়া ও নেত্রকোণা সদর উপজেলার সীমান্তবর্তী ইটখলা সংলগ্ন কেন্দুয়া-নেত্রকোণা হাইওয়ের পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—রাকিব রায়হান (৪২), পিতা – ইসলাম উদ্দিন, গ্রাম -জাংগালিয়া; রবিন মিয়া (২৭), পিতা ফজলুল হক, গ্রাম -সান্দিকোনা; বিপ্লব হাসান (২৭), পিতা জুলহাস মিয়া, গ্রাম -হারাকান্দি; বাবু মিয়া (২৯), পিতা -রেলি মিয়া, গ্রাম -রঘুনাথপুর ; এবং মাহমুদুল হাসান (২০), পিতা- আব্দুস সালাম, গ্রাম- হারাকান্দি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ফজলুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করে। এ সময় তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আটকের বিষয়টি নিশ্চিত করে (বেলা -সাড়ে ৪টায়) বলেন, মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

এসকে/এনকে

আরো পড়ুন : বৃক্ষ হত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি স্পিকারের

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে কেন্দুয়ায় ৫ জন আটক

প্রকাশের সময় : ০৫:৩৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬