ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের মাতৃবিয়োগ: রাবেয়া খাতুনের জানাজা সম্পন্ন

  • প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময় : ০৯:১৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ২৯৭ বার পঠিত হযেছে

নিজস্ব প্রতিবেদক:

দৈনিক আমাদের জাগরণ-এর সম্পাদক ও প্রকাশক মো. নূরুল আজিজ চৌধুরী এবং আরটিভির নিউজ এডিটর আব্দুল হাকিম চৌধুরীর “মা” রাবেয়া খাতুন (৮৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ০৭ এপ্রিল সোমবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।‎

গত ০৮ এপ্রিল বুধবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।

‎পরবর্তীতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইকান্দি কেন্দ্রীয় কবরস্থানে তাঁর স্বামী মরহুম আব্দুল বারী চৌধুরীর কবরের পাশে রাবেয়া খাতুনকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি চার ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

সাংবাদিকদের মাতৃবিয়োগ: রাবেয়া খাতুনের জানাজা সম্পন্ন

প্রকাশের সময় : ০৯:১৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬