ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৫ কোটি ৬২ লাখ টাকার ‘আইস’সহ বিভিন্ন পণ্য জব্দ

  • প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময় : ০৮:০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ২২৩ বার পঠিত হযেছে

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরা সীমান্তের বিভিন্ন পয়েন্টে পৃথক অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রায় ৫ কোটি ৬২ লাখ টাকার ক্রিস্টাল মেথ (আইস), মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি জব্দ করেছে।
বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সূত্রে জানা গেছে, বৈকারী বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৫৬-এস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সদর উপজেলার কালিয়ানী পূর্বপাড়া এলাকা থেকে আনুমানিক ২ কোটি ৯৪ লাখ টাকা মূল্যের ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করে। একই দিনে কালিয়ানী বিওপির আরেকটি দল সীমান্ত পিলার ৭/৬৫-এস সংলগ্ন কালিয়ানী নীলকুঠি এলাকা থেকে প্রায় ২ কোটি ২৬ লাখ টাকা মূল্যের ক্রিস্টাল মেথ উদ্ধার করে।

এদিকে, কাকডাঙ্গা বিওপির দুটি পৃথক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৪ ও ৫ আরবি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে কলারোয়া উপজেলার কেড়াগাছি ও গেড়াখালী এলাকা থেকে প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি জব্দ করে। এছাড়া মাদরা বিওপির একটি দল একই পিলারের ৮ আরবি সংলগ্ন উত্তর ভাদিয়ালী এলাকা থেকে প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

বিজিবি জানায়, জব্দকৃত এসব মালামাল শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এ ধরনের চোরাচালান একদিকে দেশের রাজস্ব ক্ষতিগ্রস্ত করছে, অন্যদিকে স্থানীয় শিল্পের বিকাশে বাধা সৃষ্টি করছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে। স্থানীয় বাসিন্দারা বিজিবির এ তৎপরতাকে স্বাগত জানিয়ে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Tag :

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

সাতক্ষীরা সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৫ কোটি ৬২ লাখ টাকার ‘আইস’সহ বিভিন্ন পণ্য জব্দ

প্রকাশের সময় : ০৮:০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬