ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে চুরি মামলার প্রধান আসামি ও পলাতক মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময় : ১১:৩৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ২০৪ বার পঠিত হযেছে

নিজস্ব প্রতিনিধি:

চুরি মামলার প্রধান আসামি এবং মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ উজ্জল খান (৩৫)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে রাজবাড়ী জেলার সদর থানাধীন নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল রাজবাড়ী সদর থানার নতুন বাজার এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। এ সময় চুরি মামলার প্রধান আসামি ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক উজ্জল খানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত উজ্জল খান রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ আদিল উদ্দিন খান।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানার মামলা নং-২৩, তারিখ ১৫ জানুয়ারি ২০২৬, পেনাল কোড ১৮৬০-এর ৪৬২/৩৮০ ধারায় দায়ের করা একটি চুরি মামলার প্রধান আসামি হিসেবে অভিযোগ রয়েছে। এছাড়া তিনি রাজবাড়ী সদর থানার জিআর মামলা নং-২৭৬/২১-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার টেবিল ১০(ক) অনুযায়ী এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

মামলার বিবরণে জানা যায়, গত ১৫ জানুয়ারি ২০২৬ ভোর আনুমানিক ৪টা ৪২ মিনিটে রাজবাড়ী সদর থানার রামকান্তপুর এলাকার মোঃ সৌরভ মল্লিক (২২)-এর দোকানের তালা ভেঙে নগদ প্রায় ৩ লাখ টাকা এবং আনুমানিক ১ লাখ টাকার বিভিন্ন মালামাল চুরি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে উজ্জল খানকে প্রধান আসামি করা হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত উজ্জল খান স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।
গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১০।

Tag :

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

রাজবাড়ীতে চুরি মামলার প্রধান আসামি ও পলাতক মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের সময় : ১১:৩৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬