ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হারুনুর রশীদকে সংবর্ধনা দিল পলশা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি

  • প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময় : ১১:৫২:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ২৩৫ বার পঠিত হযেছে

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জে পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড-এর উদ্যোগে জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) বিকেল ৫টায় সমিতির মাঠ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. ফজলে রাব্বি রেনু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. হারুনুর রশীদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মো. আতাউল হক কমল, সমিতির সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম, পলশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন এবং বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আবু বক্করসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. হারুনুর রশীদ বলেন,
“পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সার্বিক উন্নয়নে যা যা সহায়তা প্রয়োজন, তা যথাযথভাবে ব্যবস্থা করা হবে।”
তিনি আরও বলেন, এলাকার পানি ব্যবস্থাপনার উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে সবার সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্থানীয়দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। পরে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Tag :

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

হারুনুর রশীদকে সংবর্ধনা দিল পলশা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি

প্রকাশের সময় : ১১:৫২:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬