ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীনগরে ৩৪৫ পিস ইয়াবাসহ আটক ১

  • প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময় : ১২:৪৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ২০৮ বার পঠিত হযেছে

নিজস্ব প্রতিবেদক:

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় অভিযান চালিয়ে ৩৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ (র‌্যাব-১০)।

র‌্যাব জানায়, বুধবার (২ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে র‌্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল শ্রীনগর থানাধীন কামারগাঁও বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। আটক ব্যক্তি হলেন নাজমুল (২৫)। তিনি মো. স্বপনের ছেলে এবং মধ্য কামারগাঁও, শ্রীনগর, মুন্সিগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে।

অভিযানকালে তার কাছ থেকে ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার অবৈধ আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাবের দাবি, গ্রেফতারকৃত নাজমুল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সিগঞ্জের শ্রীনগরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
এ ঘটনায় উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১০ জানায়, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Tag :

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

শ্রীনগরে ৩৪৫ পিস ইয়াবাসহ আটক ১

প্রকাশের সময় : ১২:৪৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬