ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জে নকল সিগারেট কারখানায় ডিবির হানা, ৩ জন আটক

  • প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময় : ০৪:০০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ২১০ বার পঠিত হযেছে

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে একটি অবৈধ নকল সিগারেট তৈরির কারখানার সন্ধান মিলেছে। এ সময় বিপুল পরিমাণ নকল সিগারেট, নকল রাজস্ব স্ট্যাম্প এবং সিগারেট তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। একই সঙ্গে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিতে কর্মরত অসিত কুমার ঘোষ (৬৩) গত সোমবার গভীর রাতে খবর পান যে, শিবগঞ্জ উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামে এক প্রবাসীর ভাড়া দেওয়া বাড়িতে গোপনে নকল ডার্বি ও স্টার ব্র্যান্ডের সিগারেট তৈরি করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার ভোরে সেখানে অভিযান চালায়।
অভিযানে গ্রেফতার হন মোঃ সজিব ইসলাম (২০), মোঃ রাকিব ইসলাম (২২) এবং কামরুজ্জামান (২২)। তাদের সবার বাড়ি নীলফামারী সদর উপজেলার চরচরাবাড়ী দক্ষিণপাড়া এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

অভিযানকালে গ্রেফতারদের কাছ থেকে উদ্ধার করা হয়—
৭৩ হাজারটি নকল রাজস্ব স্ট্যাম্প, যার আনুমানিক রাজস্ব মূল্য ৬৪ লাখ ৫০ হাজার টাকা। ডার্বি ব্র্যান্ডের ৩২০ প্যাকেট নকল সিগারেট, মোট ৩,২০০ শলাকা, খোলা অবস্থায় স্টার ব্র্যান্ডের ১০ হাজার শলাকা সিগারেট, স্টার সিগারেটের ৪ হাজারটি খালি প্যাকেট।

প্যাকেট মোড়ানোর কাজে ব্যবহৃত ২টি আংশিক ব্যবহৃত পলিথিন রোল। পুলিশের ভাষ্য, উদ্ধার হওয়া সব আলামত জব্দ করা হয়েছে এবং এগুলোর মোট মূল্য প্রায় ৬৫ লাখ ৫০ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।

দীর্ঘদিন ধরেই চলছিল অবৈধ কারবার ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নকল সিগারেট উৎপাদন ও বাজারজাত করে আসছিল। এতে একদিকে যেমন সরকার বিপুল রাজস্ব হারাচ্ছিল, অন্যদিকে ভোক্তারা প্রতারণার শিকার হচ্ছিলেন।

মামলা দায়ের, আদালতে প্রেরণ এ ঘটনায় গ্রেফতার ৩ জনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(এ) এবং ২০০৯ সালের ট্রেডমার্ক আইনের ১৩ ধারা অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

শিবগঞ্জে নকল সিগারেট কারখানায় ডিবির হানা, ৩ জন আটক

প্রকাশের সময় : ০৪:০০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬