ঢাকা ০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে র‌্যাবের অভিযানে মানবপাচার চক্রের আস্তানা থেকে ১৩ জন উদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময় : ০৫:১০:০৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ২২৩ বার পঠিত হযেছে

মোহাম্মদ রাসেল, টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটক করে রাখা ১৩ জন নারী-পুরুষকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। এ সময় মানবপাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩১ মার্চ দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে গিয়ে দেখা যায়, একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র কয়েকজন নারী-পুরুষকে জোরপূর্বক আটকে রেখে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল। একই সঙ্গে তাদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের পরিকল্পনাও ছিল।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলেও অভিযান চালিয়ে সেখান থেকে মোট ১৩ জনকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে ৬ জন বাংলাদেশি পুরুষ, ৪ জন রোহিঙ্গা পুরুষ এবং ৩ জন রোহিঙ্গা নারী রয়েছেন।

এ ঘটনায় জড়িত পলাতক ব্যক্তিরা হলেন— মো. সাইফুল (৩৮), মো. মালবিক কামাল (৪৬), মো. ফাইসাল (২৭), মো. জাফর (৩৬) এবং মো. সাইফুল ইসলাম (২৪)। তারা সবাই টেকনাফ থানার বাসিন্দা। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনকে আসামি করা হয়েছে।

র‌্যাব জানায়, উদ্ধারকৃতদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Tag :

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

টেকনাফে র‌্যাবের অভিযানে মানবপাচার চক্রের আস্তানা থেকে ১৩ জন উদ্ধার

প্রকাশের সময় : ০৫:১০:০৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬