ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইন জুয়ার অভিযোগে ছাত্রদল সভাপতি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : 

নেত্রকোনায় অনলাইন জুয়া খেলার অভিযোগে এন আকন্দ আলিয়া মাদ্রাসা শাখা ছাত্রদলের সভাপতি মো. মুজাহিদুল ইসলাম তাকিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলি এলাকায় অভিযান চালায় জেলা ডিবি পুলিশ পূর্ব। এ সময় অনলাইন জুয়া খেলার অভিযোগে মো. মুজাহিদুল ইসলাম তাকিকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তাকি রৌহা ইউনিয়নের কুনিয়া গ্রামের মঞ্জুরুল হকের ছেলে। তিনি নেত্রকোনা এন আকন্দ আলিয়া মাদ্রাসা শাখা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

নেত্রকোনা ডিবি পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তাঁর মোবাইল ফোনে অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপ পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তিনি জুয়া খেলার বিষয়টি স্বীকার করেছেন।

ওসি আরও জানান, আজ সকালে তাঁর বিরুদ্ধে অনলাইন জুয়া আইনে মামলা করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এসকে/এনজে

আরও পড়ুন : ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুজন গ্রেফতার

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে

One thought on “অনলাইন জুয়ার অভিযোগে ছাত্রদল সভাপতি গ্রেফতার”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

সাংবাদিক আলিফ হত্যা : অপূর্বর ফের ৪ দিনের রিমান্ড

অনলাইন জুয়ার অভিযোগে ছাত্রদল সভাপতি গ্রেফতার

প্রকাশের সময় : ০৮:৩৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬