
নিজস্ব প্রতিনিধি :
নেত্রকোনায় অনলাইন জুয়া খেলার অভিযোগে এন আকন্দ আলিয়া মাদ্রাসা শাখা ছাত্রদলের সভাপতি মো. মুজাহিদুল ইসলাম তাকিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলি এলাকায় অভিযান চালায় জেলা ডিবি পুলিশ পূর্ব। এ সময় অনলাইন জুয়া খেলার অভিযোগে মো. মুজাহিদুল ইসলাম তাকিকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার তাকি রৌহা ইউনিয়নের কুনিয়া গ্রামের মঞ্জুরুল হকের ছেলে। তিনি নেত্রকোনা এন আকন্দ আলিয়া মাদ্রাসা শাখা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
নেত্রকোনা ডিবি পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তাঁর মোবাইল ফোনে অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপ পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তিনি জুয়া খেলার বিষয়টি স্বীকার করেছেন।
ওসি আরও জানান, আজ সকালে তাঁর বিরুদ্ধে অনলাইন জুয়া আইনে মামলা করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এসকে/এনজে
আরও পড়ুন : ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুজন গ্রেফতার
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.