
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
রাজধানীর গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার সাতজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেন—মির্জা মোখলেছুর রহমান (৭২), মির্জা আরজু (৪২), শহিদুল ইসলাম (৪০), মোশাররফ হোসেন (৬০), মোক্তার হোসেন (৪৪), আনোয়ার হোসেন আনা (৪৬) ও বায়জিদ ইসলাম (৫৬)।
মামলার অভিযোগে বলা হয়, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) গুলশান থানার ৩ নম্বর সড়কে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৮০ থেকে ১০০ জন নেতাকর্মী ঝটিকা মিছিল বের করেন। মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণের অভিযোগও রয়েছে।
এ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মঙ্গলবার সাত আসামিকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এসকে/এনএম
আরো পড়ুন : আটপাড়ায় যুবদল নেতা পলাশের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 




















One thought on “গুলশানে নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল : ৭ জন কারাগারে”