
বিশেষ প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোণায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া (৩৩)কে গ্রেফতার করেছে র্যাব-১৪। বৃহস্পতিবার দিবাগত রাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। শুক্রবার সকালে তাকে নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে রিপনের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
র্যাব জানায়, গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এদিকে, ঘটনার পর স্থানীয়ভাবে অনুষ্ঠিত একটি সালিস বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
নেত্রকোণা মডেল থানার ওসি আবুল খায়ের জানান, গ্রেপ্তারকৃত রিপন মিয়াকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এসকে/এনএস
আরো পড়ুন : পুলিশের অভিযানে দুর্গাপুরে বিদেশি মদ জব্দ : নারী-শিশুসহ আটক ৩
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 
















