
কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
উপজেলা নির্বাহী অফিসার মিজ সানজিদা চৌধুরীর সভাপতিত্বে নেত্রকোণার কেন্দুয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাঈম হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খাদিজা খাতুন, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁঞা, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মজনু, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ মো. মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মো. হারুনুর রশিদ ফারুকী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক মো. নূরুল হক ভূঁঞা, জুলাই যোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজন।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগিলো দোয়া প্রার্থনার সিদ্ধান্ত গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয় । এ সময় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, চেতনা ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দিবসটি অর্থবহ ও ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করার লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন ।
এসকে/এনকে
আরো পড়ুন : ভাড়ায় নেওয়া মোটরসাইকেল ছিনতাই : নেত্রকোনায় গ্রেফতার ১, উদ্ধার চোরাই বাইক
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 
















