ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় সৌর বিদ্যুতের প্রসারে সমন্বিত উদ্যোগের আহ্বান

জ্যেষ্ঠ প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম, নেত্রকোনার উদ্যোগে এবং ক্লিন, বিডাব্লিউজিইডি ও অন্যচিত্র ফাউন্ডেশনের সহায়তায় বুধবার (২৯ জুলাই) নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়ন পরিষদ ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ফেড (ফোরাম ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট) নেত্রকোনা জেলার সদস্যরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে সৌর বিদ্যুৎ প্রসারের যথেষ্ট সুযোগ থাকলেও নীতিগত সমন্বয়ের ঘাটতি, অর্থায়নের সীমাবদ্ধতা, প্রযুক্তিগত সক্ষমতার অভাব এবং স্থানীয় পর্যায়ে জনসচেতনতার ঘাটতি এ খাতের বিকাশে বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। এসব প্রতিবন্ধকতা দূর করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই। বাংলাদেশে সৌর বিদ্যুতের সম্ভাবনা ব্যাপক হলেও কার্যকর নীতি বাস্তবায়ন, পর্যাপ্ত বিনিয়োগ এবং জনসম্পৃক্ততার অভাবে এ খাত প্রত্যাশিত গতিতে এগোতে পারছে না। স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, সহজ অর্থায়ন এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

এ সময় অন্যচিত্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা, এআরএফবি চেয়ারম্যান দিলওয়ার খান, গণজাগরণ সংস্থার নির্বাহী পরিচালক কে এম জামি, পল্লী কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সুমন খান, এনডিসির নির্বাহী পরিচালক জামাল উদ্দিন, চন্দন নাথ চৌধুরী ও আব্দুল হাই বক্তব্য দেন।

বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সৌর প্রযুক্তি সহজলভ্য করা, স্থানীয় পর্যায়ে দক্ষ মানবসম্পদ তৈরি এবং নবায়নযোগ্য জ্বালানিবান্ধব নীতির কার্যকর বাস্তবায়নের মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করা সম্ভব।

মানববন্ধনে ফেড নেত্রকোনা জেলার সদস্যরা সৌর বিদ্যুৎ খাতের বিভিন্ন সম্ভাবনা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং স্থানীয় পর্যায়ে এ প্রযুক্তির সম্প্রসারণে করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। তাঁরা টেকসই উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, প্রয়োজনীয় বিনিয়োগ এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এসকে/এনডি 

আরো পড়ুন : কেন্দুয়ায় হত্যা ও ধর্ষণ মামলায় গ্রেফতার ২

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

নেত্রকোনায় সৌর বিদ্যুতের প্রসারে সমন্বিত উদ্যোগের আহ্বান

প্রকাশের সময় : ০১:৫১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬