
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোণার কেন্দুয়ায় ঝড়ে গাছচাপায় গাভীর মৃত্যুতে ক্ষতিগ্রস্ত এক কৃষককে আর্থিক অনুদান প্রদান করেছে উপজেলা প্রশাসন৷
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কৃষক শিবেন্দ্র চন্দ্র বিশ্বশর্মার হাতে এ অনুদান তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম।
গাভীটি কৃষকের অন্যতম আর্থিক অবলম্বন ছিলো । এতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হোন তিনি । বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে মানবিক বিবেচনায় তাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম ক্ষতিগ্রস্ত কৃষকের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে।
উল্লেখ্য গত ২৪ মে সকালে উপজেলার মাসকা ইউনিয়নের মাচিয়ালী (হিন্দুপাড়া) গ্রামের কৃষক শিবেন্দ্র চন্দ্র বিশ্বশর্মা তার গর্ভবতী গাভীটি বাড়িতে নিয়ে আসছিলেন। এ সময় বাড়ির পেছনে পৌঁছালে আকস্মিক ঝড়ের মধ্যে একটি বড় গাছের ডাল ভেঙে গাভীটির ওপর পড়ে। এতে গাভীটি গুরুতর আহত হয় এবং কিছুক্ষণের মধ্যেই মারা যায়।
এসকে/এনকে
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















