ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর চারঘাটে ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

  • প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময় : ১০:৪২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ২০৫ বার পঠিত হযেছে

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর চারঘাটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছাঃ শাপলা খাতুন (২৯) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের সময় তার স্বামী ও সহযোগী মোঃ রাসেল আলী (৩২) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।

রোববার (২৯ মার্চ) দিবাগত রাতে চারঘাট থানার বালুদিয়ার গ্রামে নিজ বসতবাড়ি থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফ আলীর নেতৃত্বে এসআই মোঃ নাসিম উদ্দিন, এসআই মোঃ দাউদ উজ জামান আকাশ এবং সঙ্গীয় ফোর্স চারঘাট এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ ডিউটিতে নিয়োজিত ছিলেন।

এ সময় রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, বালুদিয়ার গ্রামের একটি বাড়ির উঠানে মাদক বিক্রির উদ্দেশ্যে দুই ব্যক্তি অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ১১টা ৩০ মিনিটে ডিবির দলটি ঘটনাস্থলে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে, নারী কনস্টেবলের সহায়তায় শাপলা খাতুনকে আটক করা সম্ভব হয়। তবে তার স্বামী রাসেল আলী দৌড়ে পালিয়ে যান। পরবর্তীতে গ্রেপ্তারকৃত শাপলা খাতুনের দেহ তল্লাশি করে তার পরিহিত পায়জামার কোচড় থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া জব্দকৃত ইয়াবা ডিজিটাল মেশিনে পরিমাপ করে মোট ওজন ১৫০ গ্রাম পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

এ ঘটনায় এসআই মোঃ নাসিম উদ্দিন বাদী হয়ে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

রাজশাহীর চারঘাটে ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

প্রকাশের সময় : ১০:৪২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬