ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌরবিদ্যুতের উদ্বৃত্ত যাবে জাতীয় গ্রিডে, কেন্দুয়ায় নতুন প্রযুক্তির যাত্রা

কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি :

নেত্রকোণার কেন্দুয়ায় প্রথমবারের মতো একক ফেজ (সিঙ্গেল ফেজ) নেট মিটারিং ব্যবস্থা চালু হয়েছে। অমি ও অভি পোল্ট্রি ফার্মের স্বত্বাধিকারী ও কেন্দুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আলমগীর চৌধুরী তাঁর প্রতিষ্ঠানে এ নেট মিটার স্থাপন করেছেন।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কেন্দুয়া পৌর সদরের টেঙ্গুরী (আমলীতলা) এলাকায় অবস্থিত তাঁর অমি ও অভি পোল্ট্রি ফার্মে নতুন এ নেট মিটার সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মিটার সংযোগ চালুর মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন কেন্দুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী মো. ওমর ফারুক।

সংশ্লিষ্টদের দাবি, গ্রাহক পর্যায়ে সৌরবিদ্যুতের উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুবিধাসম্পন্ন এ প্রযুক্তি নেত্রকোণা জেলায় প্রথমবারের মতো চালু হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) শেখ ফরিদ উদ্দীন, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, সিনিয়র সদস্য আশরাফ উদ্দিন ভূঁইয়া, দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনকালে ডিজিএম প্রকৌশলী মো. ওমর ফারুক বলেন, নেট মিটারিং ব্যবস্থা গ্রামীণ অর্থনীতি ও জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ব্যবস্থায় গ্রাহক নিজের প্রয়োজন মেটানোর পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারবেন। এতে বিদ্যুতের সাশ্রয় হওয়ার পাশাপাশি গ্রাহক অর্থনৈতিকভাবেও লাভবান হওয়ার সুযোগ পাবেন।
নেত্রকোণা জেলায় প্রথম এ ধরনের সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়ায় গ্রাহক মো. আলমগীর চৌধুরীকে ধন্যবাদ জানান তিনি।

স্থানীয় সচেতন মহলের মতে, কেন্দুয়ায় একক ফেজ নেট মিটারিং চালুর মাধ্যমে স্থানীয় পর্যায়ে সৌরবিদ্যুৎ ব্যবহারের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এ প্রযুক্তির প্রসার ঘটলে বিদ্যুৎ সাশ্রয়, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং গ্রাহকের আর্থিক সুবিধা অর্জনের পথ আরও বিস্তৃত হতে পারে।

এসকে/এনকে

আরও পড়ুন : মূল্যতালিকা ও বিক্রির রশিদ না থাকায় কেন্দুয়ায় গ্যাস ব্যবসায়ীকে জরিমানা

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে 

One thought on “সৌরবিদ্যুতের উদ্বৃত্ত যাবে জাতীয় গ্রিডে, কেন্দুয়ায় নতুন প্রযুক্তির যাত্রা”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

সাংবাদিক আলিফ হত্যা : অপূর্বর ফের ৪ দিনের রিমান্ড

সৌরবিদ্যুতের উদ্বৃত্ত যাবে জাতীয় গ্রিডে, কেন্দুয়ায় নতুন প্রযুক্তির যাত্রা

প্রকাশের সময় : ০৯:৩০:২৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬