ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের যাত্রা শুরু

নিউজ ডেস্ক : 

ডিজিটাল অপরাধ দমনে তদন্ত সক্ষমতা বাড়াতে চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। বাংলাদেশ পুলিশের আধুনিকায়ন ও প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় Korea International Cooperation Agency (KOICA)-এর সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স, দামপাড়ায় সাইবার পুলিশ সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত কিম জি-জুন এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির বিপিএম। এ ছাড়া বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন বিপিএম এবং KOICA-এর কান্ট্রি ডিরেক্টর জিহুন কিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।

‘Safer Cyberspace for Digital Bangladesh: Enhancing National & Regional Digital Investigation Capability of Bangladesh Police’ শীর্ষক প্রকল্পের আওতায় সাইবার পুলিশ সেন্টারটি চালু করা হয়েছে।

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার, অনলাইন প্রতারণা, ফিশিং, পরিচয় জালিয়াতি এবং ব্যক্তিগত ও আর্থিক তথ্য চুরির মতো সাইবার অপরাধ বাড়ছে। এসব অপরাধ মোকাবিলায় আধুনিক প্রযুক্তির ব্যবহার ও তদন্ত সক্ষমতা বৃদ্ধি জরুরি হয়ে উঠেছে।

সংশ্লিষ্ট উদ্যোগের মাধ্যমে ডিজিটাল অপরাধ তদন্তে বাংলাদেশ পুলিশের জাতীয় ও আঞ্চলিক সক্ষমতা বাড়বে এবং নাগরিকদের জন্য আরও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এসকে/এনএম

আরও পড়ুন : কেন্দুয়ায় মোটরসাইকেল শোডাউন, চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা কৃষকদল নেতা মহসিনের

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে 

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

সাংবাদিক আলিফ হত্যা : অপূর্বর ফের ৪ দিনের রিমান্ড

চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের যাত্রা শুরু

প্রকাশের সময় : ০৫:২০:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬