ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় এফআইভিডিবির ‘নিউট্রিশন স্মার্ট কমিউনিটি’ প্রকল্পের উদ্বোধনী কর্মশালা

জ্যেষ্ঠ প্রতিনিধি | এসকেনিউজ২৪

প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিতকরণ এবং জীবনমানের টেকসই উন্নয়নের লক্ষ্যে নেত্রকোনায় ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) আয়োজিত ‘নিউট্রিশন স্মার্ট কমিউনিটি প্রজেক্ট’-এর উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে এফআইভিডিবির বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, সামাজিক ক্ষমতায়ন, স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করাও একটি সুস্থ, সক্ষম ও সমৃদ্ধ সমাজ গঠনের অন্যতম ভিত্তি।

তিনি বলেন, সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমানের স্থায়ী পরিবর্তন আনতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর কার্যকর অংশগ্রহণ প্রয়োজন। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এসব জনগোষ্ঠীর জন্য আরও কার্যকর ও টেকসই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব।

কর্মশালায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টি পরিস্থিতির উন্নয়ন, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং পুষ্টিকর খাদ্য গ্রহণে সচেতনতা তৈরির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
কর্মশালায় সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের অংশীজনরা উপস্থিত ছিলেন।
এসকে/এনডি

আরো পড়ুন : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ এসপি কামরুল হাসান

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

সাংবাদিক আলিফ হত্যা : অপূর্বর ফের ৪ দিনের রিমান্ড

নেত্রকোনায় এফআইভিডিবির ‘নিউট্রিশন স্মার্ট কমিউনিটি’ প্রকল্পের উদ্বোধনী কর্মশালা

প্রকাশের সময় : ১১:৪৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬