ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তনু হত্যা মামলায় নতুন মোড়: দুই অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ

নিউজ ডেস্ক || এসকেনিউজ২৪

কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় গুরুত্বপূর্ণ অভিযুক্ত হিসেবে চিহ্নিত দুই অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. জাহিদুজ্জামান ও মো. শাহীন আলমের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তাদের বিরুদ্ধে এ রেড নোটিশ জারি করা হয়। বুধবার বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়েছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তনু হত্যা মামলার তদন্তে পাওয়া তথ্য ও সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণের পর জাহিদুজ্জামান ও শাহীন আলমকে গুরুত্বপূর্ণ অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্তের প্রয়োজনে তাদের ডিএনএ নমুনা সংগ্রহের উদ্যোগ নেওয়ার আগেই তারা দেশ ছেড়ে পালিয়ে যান বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা।

এদিকে, গত জুনে কুমিল্লার একটি আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে পলাতক দুই অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা নেওয়ার জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেন আদালত।

আদালতের নির্দেশের পর পিবিআই বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি-ঢাকা)-এর মাধ্যমে ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার তাদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়।

২০১৬ সালে কুমিল্লা সেনানিবাস এলাকায় সোহাগী জাহান তনুর মরদেহ উদ্ধারের পর দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে আলোচিত এই হত্যা মামলায় নতুন করে দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারিকে তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

এসকে/এনএম

আরো পড়ুন : যশোরের শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা

One thought on “তনু হত্যা মামলায় নতুন মোড়: দুই অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

তনু হত্যা মামলায় নতুন মোড়: দুই অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ

প্রকাশের সময় : ১২:৪১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬