ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল পৌরগেটে পৌর বিএনপির বৃক্ষরোপণ

মনির হোসেন, যশোর প্রতিনিধি ||এসকেনিউজ২৪

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে যশোরের বেনাপোলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পৌর বিএনপি।

বুধবার (২রা সেপ্টেম্বর ) বিকেল সাড়ে ৫টায় বেনাপোল পৌরসভার ৪’নম্বর ওয়ার্ডের কাগজপুকুর ও কাগমারী (পৌরগেট) এলাকায় বিভিন্ন পয়েন্টে প্রজাতির গাছের পাঁচশত চারা রোপণ করা হয়। বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারতের উদ্যোগে ও পৌর বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তিনি নিজস্ব অর্থায়নে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আবু তাহের ভারত বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গাছের গুরুত্ব অপরিসীম। গাছ অক্সিজেনের পাশাপাশি ফল, কাঠ ও নানা ধরনের পরিবেশগত সুবিধা দিয়ে থাকে। তাই দেশের প্রতিটি এলাকায় বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন।

আবু তাহের আরও বলেন, পরিবেশ রক্ষায় দলীয় উদ্যোগের পাশাপাশি সরকারি পর্যায়েও ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন।

তিনি বলেন, বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচিরদ ধারাবাহিকতায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যে দলের নেতাকর্মীরা কাজ করবেন। এ কর্মসূচি বাস্তবায়নে উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের প্রস্তুত থাকার কথাও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপি’র সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ,,মো নাসিমুল গনী বল্টু। সদস্য মো,শওকত মাস্টার,ভবার বেড় ৬ নংওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ ইসহাক আলী।

কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসকে/জেএম

আরো পড়ুন : মারধর ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন

One thought on “বেনাপোল পৌরগেটে পৌর বিএনপির বৃক্ষরোপণ

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

বেনাপোল পৌরগেটে পৌর বিএনপির বৃক্ষরোপণ

প্রকাশের সময় : ০৮:৪০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬