
মো. ইসমত দ্দোহা , লক্ষ্মীপুর || এসকেনিউজ২৪
বিভিন্ন অনলাইন ও ফেসবুকে লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন কে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন তিনি।
তিনি বলেন, আমাকে জড়িয়ে বিভিন্ন ধরনের অপপ্রচারণা দেখতে পাচ্ছি। এ বিষয়ে আপনাদের সামনে প্রকৃত ঘটনা তুলে ধরা প্রয়োজন মনে করছি।
গত বুধবার রাতে আমার ভাতিজা রিয়াজ হোসেন বশিকপুরের তার বড় বোনের বাসা থেকে নিজ বাড়িতে ফেরার পথে ডোম বাড়ির পাশে কতিপয় ব্যক্তি তার মোটরসাইকেলের গতিরোধ করে তাকে অস্ত্রের মুখে একটি বাগানে নিয়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। তারা জোরপূর্বক তার কাছ থেকে মাদক থাকার স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে। স্বীকার না করায় তাকে লাঠি, লাইট ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। একই সঙ্গে তার মোটরসাইকেল, মোবাইল ফোন, ঘড়ি ও মানিব্যাগ নিয়ে যায় দুর্বৃত্তরা।
পরবর্তীতে অন্য ব্যক্তির মাধ্যমে পদ্মার বাজার পুলিশ ইনচার্জের কাছে মাদক উদ্ধার হয়েছে বলে তাকে হস্তান্তর করা হয়। পুলিশ আহত রিয়াজকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। বিষয়টি সন্দেহজনক হওয়ায় এবং তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
যারা মাদকের অভিযোগ তুলে তার ওপর হামলা করেছে, তারাই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানান এই নেতা।
এ ঘটনাকে কেন্দ্র করে যারা আমাকে উদ্দেশ্য করে অপপ্রচার চালাচ্ছেন, আমি মনে করি এটি রাজনৈতিক ও সামাজিকভাবে আমাকে ও আমার দলকে হেও করার অপচেষ্টা চালাচ্ছে একটা বিশেষ মহল। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। ফেসবুকিও প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহবান জানান তিনি জনসাধারণ ও নেতাকর্মীদের।
তিনি আরও বলেন, এই অপপ্রচারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন।
এসকে/এলআই
আরো পড়ুন : যশোরের শার্শা নাভারণে গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 
















