ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণা সদরে মাদক সেবনের দায়ে স্বামী-স্ত্রীকে ৩ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

নেত্রকোণা সদর উপজেলার স্বপ্লদুগিয়া গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের দায়ে এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণা।

রোববার (০২ আগস্ট) দুপুর ২টার দিকে পরিচালিত এ অভিযানে স্বপ্লদুগিয়া গ্রামের নিজ বসতঘর থেকে মো. রুবেল মিয়া (২৮) ও তার স্ত্রী রুমা আক্তার মৌ (৩২)-কে আটক করা হয়। রুবেল মিয়া আব্দুল হাইয়ের ছেলে।

পরে ঘটনাস্থলে উপস্থিত নেত্রকোণা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকিউল বারী মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের দোষী সাব্যস্ত করেন। আদালত উভয়কে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়াও তাদের অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে নেত্রকোণা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসকে/এনএম

আরো পড়ুন : কেন্দুয়ায় ইয়াবাসহ আটক, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

নেত্রকোণা সদরে মাদক সেবনের দায়ে স্বামী-স্ত্রীকে ৩ মাসের কারাদণ্ড

প্রকাশের সময় : ০২:৪৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬