ঢাকা ১২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বসতঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

মোহাম্মদ সালাহ উদ্দিন, কেন্দুয়া || এসকেনিউজ২৪

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ৭ নং মাসকা ইউনিয়নের পানগাঁও গ্রামে স্থানীয় প্রাইমারী স্কুলের মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই পরিবারের বসতঘরে হামলা, ভাঙচুর নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী আব্দুল হান্নান ও তার স্ত্রী জামিলা খাতুনের অভিযোগ, গত ২৯ জুলাই (মঙ্গলবার) বিকেলে একই গ্রামের হক মিয়া, তমজিদ, সন্তু, আব্দুর রউফ, সাগর ও সুমনসহ কয়েকজন তাদের বসতবাড়িতে অতর্কিত হামলা চালান। এ সময় হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে ব্যাপক তাণ্ডব চালায়।

অভিযোগে আরও বলা হয়- হামলার একপর্যায়ে ঘরে থাকা আলমারি ও অন্যান্য আসবাবপত্র ভেঙে আব্দুল হান্নানের নগদ ৩ লাখ টাকা এবং প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার নিয়ে যান অভিযুক্তরা। একই সঙ্গে জামিলা খাতুনের নগদ ২ লাখ ৩০ হাজার টাকা এবং আরও প্রায় আড়াই ভরি স্বর্ণালংকারও লুট করে নিয়ে যাওয়া হয়। এতে তাদের প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।

আব্দুল হান্নান বলেন- “ক্রিকেট খেলাকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে আমাদের বাড়িতে হামলা চালানো হয়েছে। হামলাকারীরা ঘরে ঢুকে ভাঙচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। আমরা পরিবার নিয়ে এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”

জামিলা খাতুন বলেন- “ঘরের সবকিছু তছনছ করে দেওয়া হয়েছে। আমাদের সারা জীবনের সঞ্চয় নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এ ঘটনায় ভুক্তভোগীরা সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে দুইজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ তরিকুল ইসলাম।

এসকে/এনএস

আরো পড়ুন : ভারতীয় মদসহ নারী চোরাকারবারি আটক, পলাতক আরও ৩ জনের নাম প্রকাশ

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

কেন্দুয়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বসতঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

প্রকাশের সময় : ০৯:১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬