ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে স্বামী হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জেরে আবুল কালাম (২৮) নামে এক অটোরিকশাচালকের মৃত্যুর ঘটনায় তার স্ত্রী পিপাসা আক্তার (২২)-কে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ জুলাই) রাতে টঙ্গী পশ্চিম থানার মাছিমপুর কলাবাগান বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম জামালপুর জেলার মেলান্দহ উপজেলার টগারচর গ্রামের আফছার আলীর ছেলে। আটক পিপাসা আক্তার একই উপজেলার আব্দুল করিমের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার সন্ধানে প্রায় এক মাস আগে দম্পতি পরিবারসহ টঙ্গীতে এসে কলাবাগান বস্তিতে ভাড়া বাসায় বসবাস শুরু করেন। আবুল কালাম অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। সোমবার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পিপাসা আক্তার ওড়না পেঁচিয়ে স্বামীর শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর স্থানীয় লোকজন পিপাসাকে আটক করে পুলিশে খবর দেন। পরে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয় এবং আবুল কালামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। নিহতের ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আটক পিপাসা আক্তারকে মঙ্গলবার গাজীপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এসকে/এনএম

আরো পড়ুন :  কলমাকান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে বাইসাইকেল, সেলাই মেশিন ও উপবৃত্তি বিতরণ

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

গাজীপুরে স্বামী হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার

প্রকাশের সময় : ০৯:২২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬