ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

মো: ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর || এসকেনিউজ২৪ 

লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষক, স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ে আগত অতিথিদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও সংক্ষিপ্ত মতবিনিময় করেন এডহক কমিটির নবনির্বাচিত সদস্যগণ।

মিজানুর রহমান সভাপতি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম সদস্য সচিব, মোহাম্মদ মিজানুর রহমান শিক্ষক প্রতিনিধি ও মো: রিয়াজ উদ্দিন মাষ্টারকে অভিভাবক প্রতিনিধি নির্বাচন করে ছয় মাসের জন্য এই কমিটি অনুমোদন দেয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা।

এডহক কমিটির সভাপতি মিজানুর রহমান বলেন, হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় অএ এলাকার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। সদর – ৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী কে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো বিদ্যালয়ের হারনো গৌরব ফিরিয়ে আনতে।

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ‘ র দিক-নির্দেশনা মোতাবেক, অভিভাবক ও স্হানীয় পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করে বিদ্যালয়ের উন্নয়নে যে কোন প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

এসময় এডহক কমিটির সদস্য সচিব নুরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মিজানুর রহমান ও অভিভাবক সদস্য রিয়াজ উদ্দিন মাষ্টারও সভাপতির সাথে একমত পোষণ করেন।

এসকে/এলআই

আরো পড়ুন : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জের দুই সহোদর নিহত

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

প্রকাশের সময় : ১০:৫১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬