
কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোণার কেন্দুয়া উপজেলা ও কেন্দুয়া পৌর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৬টার দিকে কেন্দুয়া উপজেলা ও কেন্দুয়া পৌর ছাত্রদলের উদ্যোগে পৌর শহরের বিভিন্ন সড়কে এ আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে নবগঠিত কমিটির নেতাকর্মীরা অংশ নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান।
মিছিলের প্রথম সারিতে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা ছাত্রদলের নবঘোষিত কমিটির সভাপতি তৌফিকুল হক শিবলী, সাধারণ সম্পাদক আবুল হোসাইন, কেন্দুয়া পৌর ছাত্রদলের নবঘোষিত কমিটির সভাপতি জাকারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন হৃদয়। এছাড়াও উপজেলা ও পৌর ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।
উল্লেখ্য, গত রোববার (৫ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোণা জেলা শাখার সভাপতি অনীক মাহবুব চৌধুরী এবং সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দুয়া উপজেলা ও পৌর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়।
এসকে/এনকে
আরো পড়ুন : পূর্বধলায় হাসপাতালে অভিযান: ৩ দালালকে জরিমানা, ৫ নারী মুচলেকায় মুক্ত
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















