ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলমাকান্দায় শ্বশুরবাড়ির পাশে গাছে ঝুলছিল জামাতার মরদেহ, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় শ্বশুরবাড়ির পাশের একটি গাছ থেকে নরেশ দাস (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়খাপন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নরেশ দাস সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার মৃত রসরাজ দাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বড়খাপন গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নরেশ দাসের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এসকে/এনআর

আরো পড়ুন : নেইমারের বিদায় : শেষ হলো ব্রাজিলের এক স্বর্ণযুগ

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

কলমাকান্দায় শ্বশুরবাড়ির পাশে গাছে ঝুলছিল জামাতার মরদেহ, তদন্তে পুলিশ

প্রকাশের সময় : ০৫:১৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬