
কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোণার কেন্দুয়ায় সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “আর্থিক সাক্ষরতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বেলা ৩টার দিকে বিদ্যালয় হলরুমে আইএফআইসি পিএলসি’র আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয় ।
সেমিনারে শিক্ষার্থীদের স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলা, সঞ্চয়ের গুরুত্ব, এফডিআর, পরিকল্পিত সঞ্চয় কর্মসূচি, ডিপিএসের সুবিধা, ক্যাশলেস বা ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম, বৈধ পথে প্রেরিত রেমিট্যান্সে সরকারের ২.৫ শতাংশ প্রণোদনা এবং নারী উদ্যোক্তা তৈরির বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এছাড়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না থাকলেও কীভাবে আইনগত অভিভাবকের মাধ্যমে সহজে ব্যাংক হিসাব খোলা যায়, সে বিষয়েও শিক্ষার্থীদের অবহিত করা হয়।
সেমিনারে উপস্থিত কর্মকর্তারা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের সহজ ও সাবলীল উত্তর প্রদান করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের মতামত ও বক্তব্যও মনোযোগ সহকারে শোনা হয়।
প্রশ্নোত্তর ও মতামত পর্ব শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুখলেছুর রহমান বাঙালীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে খাবার ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আইএফআইসি ব্যাংকের নেত্রকোণা জেলা শাখার মার্কেটিং অ্যান্ড সেলস ম্যানেজার আতিকুর রহমান, কাস্টমার সার্ভিস ম্যানেজার নাহিদুল ইসলাম, কেন্দুয়া বাজার উপশাখার অফিসার ইনচার্জ দীপ্ত সরকার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
এসকে/এনকে
আরো পড়ুন : মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে বড় হুজুরের বিরুদ্ধে মামলা
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















