ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোর গ্যাং, মাদক ও সামাজিক সমস্যা প্রতিরোধে পূর্ব দোলাইরপাড়ে আলোচনা সভা

  • প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময় : ১১:৫১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ৩৭৪ বার পঠিত হযেছে

সিকু চাকমা:

রাজধানীর কদমতলী পূর্ব দোলাইরপাড় এলাকায় কিশোর গ্যাং, মাদক ও বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে ২০২৬) রাত ৯টায় দোলাইরপাড় ২য় গলিতে পূর্ব দোলাইরপাড় ঐক্য পরিষদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কদমতলী থানার ওসি (তদন্ত) সজিব কুমার বাড়ৈ। সভায় সভাপতিত্ব করেন পূর্ব দোলাইরপাড় ঐক্য পরিষদের উপদেষ্টা মুকুল হোসেন।

সভা শুরুর আগে পূর্ব দোলাইরপাড় ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রধান ও বিশেষ অতিথিকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়। এ সময় উপস্থিত এলাকাবাসী করতালির মাধ্যমে অতিথিদের স্বাগত জানান।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা শফিকুল আলম শফিক, হাজী মোহাম্মদ লাল মিয়া, মহিলা দলের সম্পাদিকা জেসমিন আক্তার, এটিএম কাজলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজের প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা।

‎বক্তারা বলেন, কিশোর গ্যাং ও মাদকের বিস্তার বর্তমানে সমাজের জন্য এক বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ ও সচেতনতার মাধ্যমে সুপথে পরিচালিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ওসি শেখ আশরাফুজ্জামান বলেন, “আমরা সবাই আন্তরিকভাবে এগিয়ে এলে পূর্ব দোলাইরপাড়কে অবশ্যই মাদকমুক্ত করা সম্ভব। এটি শুধু পুলিশের একার দায়িত্ব নয়, সমাজের প্রতিটি মানুষেরও দায়িত্ব রয়েছে। জনগণের সহযোগিতা পেলে যেকোনো অপরাধ দমন করা সম্ভব।”

‎তিনি আরও বলেন, “যে ব্যক্তি যত প্রভাবশালীই হোক না কেন, অপরাধের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করলে পুলিশও সবসময় জনগণের পাশে থাকবে।”

‎মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন, ভাড়াটিয়াদের তথ্য সংরক্ষণ এবং এলাকাভিত্তিক নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে শিশু-কিশোরদের মাদক ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা থেকে দূরে রাখতে অভিভাবক ও সমাজের সচেতন মহলের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।

‎তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “মাদক ব্যবসায়ী ও অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।” পাশাপাশি উচ্চ শব্দে মাইক ও গান বাজিয়ে জনদুর্ভোগ সৃষ্টি না করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

‎সবশেষে তিনি বলেন, “আমি আজ আছি, কাল নাও থাকতে পারি। কিন্তু আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে এই সমাজকে সুন্দর, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত রাখা সম্ভব।”

Tag :

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

কিশোর গ্যাং, মাদক ও সামাজিক সমস্যা প্রতিরোধে পূর্ব দোলাইরপাড়ে আলোচনা সভা

প্রকাশের সময় : ১১:৫১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬