ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে শার্শায় দাদার বিরুদ্ধে নাতিকে ধর্ষণের অভিযোগ

মনির হোসেন, যশোর প্রতিনিধি :

যশোরের শার্শা উপজেলায় তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার আপন দাদার বিরুদ্ধে। গত ২২ অক্টোবর দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগে বলা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে ২৫ অক্টোবর শিশুটিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত নূর আহমদের (৮৫) বাড়ি উপজেলার পুটখালী ইউনিয়ন এর বালুন্ডা গ্রামে।

শিশুটির মা জানান, ২২ অক্টোবর বেলা ৩টার দিকে বাড়িতে দাদার কক্ষে নিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়। পরে শিশুটি তাকে ঘটনাটি জানায়। লোকলজ্জার ভয়ে বিষয়টি প্রকাশ করেননি তারা। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, শিশুটিকে ভর্তির পর গাইনি ওয়ার্ডে পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, ঘটনা জানার পর খোঁজ নিতে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসকে/জেএম

আরও পড়ুন : ভাঙ্গায় মোঃ জিন্নাত আলী ভুইয়ার সমর্থনে পাঁচ গোষ্ঠীর ঐক্য, উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে উঠান বৈঠক 

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে |দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন

One thought on “যশোরে শার্শায় দাদার বিরুদ্ধে নাতিকে ধর্ষণের অভিযোগ”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুরে সাংবাদিকের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

যশোরে শার্শায় দাদার বিরুদ্ধে নাতিকে ধর্ষণের অভিযোগ

প্রকাশের সময় : ১২:৪৯:০২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬