ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় চেয়ারম্যান প্রার্থীকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, পিস্তল তাক করে হত্যার হুমকির সংবাদ সম্মেলন

মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাইলে ৫০ লাখ টাকা চাঁদা দাবি এবং পিস্তল তাক করে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন নাছিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী। সোমবার (২৬ অক্টোবর) বিকালে ভাঙ্গা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে নূরে আলম সিদ্দিকী দাবি করেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশের পর থেকেই তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। নির্বাচনে অংশ নিতে হলে ৫০ লাখ টাকা দিতে হবে বলে তাঁকে জানানো হয়েছে। টাকা না দিলে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না এবং গুলি করে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

লিখিত অভিযোগে তিনি ১০ জনের নাম উল্লেখ করেছেন। তাঁরা হলেন সামিউর রহমান মিঠু, ছরোয়ার সোপ্তা, জহুরুল মুন্সী, শুভ হাওলাদারসহ আরও ছয়জন। এ ছাড়া অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগের বিবরণ তুলে ধরে তিনি জানান, গত ২৫ অক্টোবর সামিউর রহমান মিঠু তাঁর ব্যবহৃত মোবাইল ফোন থেকে তাঁকে ফোন করে দরগাবাজারে যেতে বলেন। সেখানে পৌঁছালে মিঠুর নেতৃত্বে অন্য অভিযুক্তরা তাঁকে ঘিরে ধরেন। এ সময় ছরোয়ার সোপ্তার হাতে থাকা একটি পিস্তল এবং জহুরুল মুন্সীর কোমরে থাকা আরেকটি পিস্তল বের করে তাঁর দিকে তাক করা হয় বলে অভিযোগ করেন তিনি।

নূরে আলম সিদ্দিকীর অভিযোগ, এ সময় তাঁকে ৫০ লাখ টাকা চাঁদা দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। অন্যথায় নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না এবং গুলি করে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, অভিযুক্ত সামিউর রহমান মিঠুর বিরুদ্ধে অতীতে একজনকে গুলি করা এবং অন্য একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার ঘটনা রয়েছে। এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।

নূরে আলম সিদ্দিকী জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে তিনি ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
তবে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

এসকে/এফআর

আরও পড়ুন : ‘ক্লিন সানডে’ কার্যক্রমে অবদান, ডিসির পুরস্কার পেলেন ইউএনও

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে |দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুরে সাংবাদিকের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ভাঙ্গায় চেয়ারম্যান প্রার্থীকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, পিস্তল তাক করে হত্যার হুমকির সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ১০:১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬