মনির হোসেন, যশোর প্রতিনিধি :
যশোরের শার্শা উপজেলায় তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার আপন দাদার বিরুদ্ধে। গত ২২ অক্টোবর দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগে বলা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে ২৫ অক্টোবর শিশুটিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত নূর আহমদের (৮৫) বাড়ি উপজেলার পুটখালী ইউনিয়ন এর বালুন্ডা গ্রামে।
শিশুটির মা জানান, ২২ অক্টোবর বেলা ৩টার দিকে বাড়িতে দাদার কক্ষে নিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়। পরে শিশুটি তাকে ঘটনাটি জানায়। লোকলজ্জার ভয়ে বিষয়টি প্রকাশ করেননি তারা। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, শিশুটিকে ভর্তির পর গাইনি ওয়ার্ডে পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, ঘটনা জানার পর খোঁজ নিতে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসকে/জেএম
আরও পড়ুন : ভাঙ্গায় মোঃ জিন্নাত আলী ভুইয়ার সমর্থনে পাঁচ গোষ্ঠীর ঐক্য, উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে উঠান বৈঠক
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে |দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.