
কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়ায় মাদক, জুয়া, চুরি, যানজট, বাল্যবিবাহ ও গুজব প্রতিরোধসহ জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল-ইসলাম চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূইয়া, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা জামায়াতের আমির মো. সাদেকুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশীদ ফারুকী এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মো. নুরুল হক ভূইয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক ও জুয়ার বিস্তার রোধ, চুরি প্রতিরোধ, যানজট নিরসন, বাল্যবিবাহ বন্ধ এবং গুজব প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
তাঁরা আরও বলেন, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা, দায়িত্বশীল আচরণ ও সামাজিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।
এসকে/এনকে
আরও পড়ুন : প্রবাসীদের দুর্দশার কথা শুনে কাঁদলেন এমপি হিলালী, দিলেন ৭ প্রতিশ্রুতি
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে |দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 




















One thought on “কেন্দুয়ায় আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান”