ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি :

নেত্রকোণার দুর্গাপুরে মাদকদ্রব্য সেবনের দায়ে মো. আল আমিন (৩৮) ও মো. রাকিব মিয়া (২৬) নামে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার মজিবনগর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার উদ্যোগে পরিচালিত এ অভিযানে বিকেল ৫টার দিকে মো. আল আমিনের বসতঘরের ভেতর থেকে মাদকদ্রব্য সেবনের অভিযোগে তাঁদের আটক করা হয়।

পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দুর্গাপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। তিনি অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত মো. আল আমিনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড এবং মো. রাকিব মিয়াকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত দুজনকে পরবর্তী কার্যক্রমের জন্য নেত্রকোণা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ডিএনসি নেত্রকোনার সহকারী পরিচালক মো নাজমুল হক এ বিষয়ে রাত ১০ : ৫৩ মিনিটে  এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মাদক নিয়ন্ত্রণে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

এসকে/এনএম

আরও পড়ুন : শিক্ষার্থীদের মেধা বিকাশে বাউসা সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি ও পুরস্কার বিতরণ

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে | নেত্রকোনার খবরসহ দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন

One thought on “দুর্গাপুরে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

দুর্গাপুরে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

প্রকাশের সময় : ১১:০৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬